মাহে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

২৪ এপ্রিল ২০২০, ০৬:৪০ PM

© সংগৃহীত

দেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

জামালপুর ও ময়মনসিংহসহ কয়েকটি জেলার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানানো হয়েছে। এর আগে সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বহুদেশে গতকাল বৃহস্পতিবার মাহে রমজানের চাঁদ দেখা যায়। সে অনুযায়ী দেশগুলোতে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আজ শুক্রবার থেকে দেশগুলোতে রমজানের রোজা শুরু হয়েছে।

আজ সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের কারণে এবার মসজিদে তারাবিহ নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সে অনুযায়ী, মসজিদে বাইরের কেউ নামাজ আদায় করতে পারবেন না। শুধুমাত্র মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ১২ জন নামাজ আদায় করতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি ছিলেন না। ফলে ধর্ম সচিব মো. নুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন বলে জানা গেছে।

পরে ধর্ম সচিব মো. নুরুল ইসলাম ব্রিফিংয়ে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এবার করোনাভাইরাসের কারণে বিশেষ পরিস্থিতির মধ্যে রমজানের রোজা পালন করতে হচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে রোজা ও ইবাদত পালন করবেন।’

এর আগে দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়।

টেলিফোন নম্বর ছিল: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। এছাড়া ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close