যশোরে মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত

২২ এপ্রিল ২০২০, ০৭:৫১ PM

© ফাইল ফটো

যশোরের বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ চারজন করোনা রোগে আক্রান্ত হয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসন জানিয়েছে, আক্রান্দদের বাড়িসহ আশপাশ এলাকার প্রায় ৩০ বাড়ি লকডাউন করা হয়েছে।

আক্রান্ত বাকি তিন জনের মধ্যে যশোর সদরের চুড়ামনকাঠিতে ঢাকা ফেরত এক যুবক, চৌগাছা উপজেলায় এক স্কুল ছাত্র ও এক মহিলার করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কিছু দিন আগে হঠাৎ শরীরে জর ও ঠান্ডা কাশি অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার সকালে তার রিপোর্ট পজেটিভ আসে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, গতকাল পর্যন্ত ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হযেছিল। এ মধ্যে বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন জানান, যশোর সদর উপজেলার চুড়ামনকাঠিতে আক্রান্ত যুবক ঢাকা ফেরত। স্থানীয়রা জানান, তাকে প্রশাসন হোম কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দেয়া হলেও ওই যুবক তা মানছেন না। সে ওই এলাকায় জানাযা সহ সকল সামাজিক অনুষ্টানে অংশ নিয়ে বেড়াচ্ছে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬