টাঙ্গাইলে ঘাটাইলে করোনায় আক্রান্ত যুবক মারা গেছেন। আজ বিকালে ঢাকার কুয়েত মত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তথ্যটি নিশ্চিত করেছে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলে এটিই প্রথম মৃত্যুর ঘটনা
অঞ্জন কুমার সরকার জানান, মারা যাওয়া ২৪ বছরের ওই যুবক করোনায় আক্রান্ত হওয়ার আগেই কিডনি রোগে ভুগছিলেন। এজন্য চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত তিনি ঢাকার শেরেবাংলা নগর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই চিকিৎসকরা তার মাঝে করোনার উপসর্গ দেখতে পান।
পরে নমুনা সংগ্রহে তা পজিটিভ হয় এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়িতে চলে আসে। করোনা পজিটিভ জানার পরেও তিনি তা গোপন করে পালিয়ে থাকে। পরে ১০ এপ্রিল প্রযুক্তির সহায়তায় তাকে আটক করে ঢাকায় প্রেরণ করা হয়।