করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত ইমামের মেয়ের মৃত্যু

১৯ এপ্রিল ২০২০, ০১:১২ PM

© ফাইল ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সায়মা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮ টায় করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই শিশুটি মারা যায়।

জানা গেছে, ওই শিশু উত্তরপাড়া গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে। নুর ইসলাম শেখ এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। তিনি ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিন। তিনি বলেন, ওই শিশুটি বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আজ সকালে সে করোনা উপসর্গ নিয়ে মারা যায়। ওই শিশু ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ এবং পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আশপাশের বাড়ির লোকদেরকে তাদের সংস্পর্শে না যেতে বলা হয়েছে। বিষয়টি টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬