রাতে করোনা শনাক্ত বৃদ্ধের সকালে মৃত্যু

১৭ এপ্রিল ২০২০, ০২:১১ PM

© সংগৃহীত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বজল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মৃত বজল আহমেদ নগরের পাহাড়তলী থানার সাড়াইপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে মারা যান তিনি।

বিআইটিআইডি সূত্রে জানা যায়, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার তাকে ভর্তি করা হয়।বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষায় তার রিপোর্টে পজেটিভ আসে।

বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার ও শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রোগীটির করোনা শনাক্ত হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬