করোনায় আরো ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৬

১৭ এপ্রিল ২০২০, ০১:৫০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জন হয়েছে। এছাড়া নতুন করে আরো ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ৮৩৮ জন আক্রান্ত হলো। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরো ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 

২৪ ঘন্টায় ২ হাজার ১৯০ জন পরীক্ষা করে ২৬৬ জন পজেটিভ এসেছে বলে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে মোট এক হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত এ রোগ থেকে মোট ৫৮ জন আরোগ্য লাভ করেছেন বলে জানায় মন্ত্রী।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬