সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন সেনাসদস্য

১৬ এপ্রিল ২০২০, ০৫:১৯ PM

© সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টো পথে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। জানা গেছে, সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক জাজিরা যাওয়ার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে আসলে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুর্ঘটনার কথা জানানো হয়েছে। নিহত সৈনিকের নাম প্রিন্স। এছাড়া এ দুর্ঘটনায় আরও ২১ সেনা গুরুতর আহত হয়েছেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক জাজিরা যাওয়ার পথে ঢাকার অভ্যন্তরে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এই দুর্ঘটনায় সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ট্রাকে গমনকারী অবশিষ্ট ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬