দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

১৬ এপ্রিল ২০২০, ০৪:২৬ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাড়িটানা গ্রামের বাদুরতলা-কোড়ালিয়া সড়কে এ ঘটনা ঘটে।

আবদুর রহমান উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাড়িটানা গ্রামের মো. আবু জাফর হাওলাদারের ছেলে ও পাথরঘাটা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। এ ঘটনায় মোটরসাইকেল চালক রুবেল মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় অপর মোটরসাইকেলের কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী মো. ইউসুফ খান জানান, বাদুরতলা থেকে কোড়ালিয়া যাওয়ার পথে হাড়িটানা গ্রামের হাওলাদার বাড়ির সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আবদুর রহমান মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং রক্তক্ষরণ হয়। পরে তাদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাঈম আল মুরাদ জানান, হাসপাতালে আসার আগেই আবদুর রহমানের মৃত্যু হয়।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬