ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, বাবা-মা ও ভাই আহত

০৮ এপ্রিল ২০২০, ০৪:৫৯ PM

© ফাইল ফটো

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার বাবা-মা ও ভাই। বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম সুমাইয়া আক্তার। সে ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজার মেয়ে। সে হরিণাকুণ্ডু উপজেলার আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের ৫ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সেলিম রেজা নিজে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মাগুরা থেকে ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, আহত সেলিম রেজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬