সিলেটে করোনা উপসর্গ নিয়ে কিশোরীর মৃত্যু

৩১ মার্চ ২০২০, ০৫:৩৫ PM

© ফাইল ফটো

শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে সিলেটে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই কিশোরীর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে ওই কিশোরীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পর বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেয়। চিকিৎসক দল জানায়, করোনায় নয়, ওই কিশোরীর হার্ট ও অ্যালার্জির সমস্যা ছিল। সম্প্রতি দেশের বাইরেও তার ভ্রমণের তথ্য নেই।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই কিশোরী করোনায় নয়, হার্ট ফেইলুর হয়ে মারা গেছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬