প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন। শুক্রবার দুপুরে হাই কমিশনের ফেইসবুক পাতায় এ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলছি: ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।’
এদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বিশ্বের সব দেশবে ছাড়িয়ে গেছে। সেখানে প্রায় ৮৬ হাজার মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মারা গেছে প্রায় ১৩০০ মানুষ। আর যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১১ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ৫৮০ জনের।
অন্যদিকে আজ শুক্রবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮ জনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের।