করোনা: বায়তুল মোকাররমের জুমার নামাজের সময়সূচিতে পরিবর্তন

২৭ মার্চ ২০২০, ১১:২২ AM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশিষ্ট আলেম ও ওলামাদের পরামর্শ অনুযায়ী জুমার নামাজে সীমিত মুসল্লি আসার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আজ (২৭ মার্চ) জুমার নামাজ পড়ার জন্য আহবান জানানো হয়েছে।

এদিকে, রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ সংক্ষিপ্ত করা হয়েছে। সে অনুযায়ী আজান হবে ১টায়। আর জামায়াতে নামাজ হবে ১টা ১৫ মিনিটে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মোবাইলে মেসেজ দিয়ে এ আহবান জানানো হয়। এছাড়া ভাইরাসের সংক্রমণ সুরক্ষা নিশ্চিত না হয়ে মুসল্লিকে মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে তারা যাতে বাসায় জুমার পরিবর্তে যোহরের নামাজ পড়ে সে আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি বয়স্ক মুসুল্লিদের সংক্রমণ থেকে রক্ষা পেতে কিছুদিন সব নামাজই বাসায় পড়তে অনুরোধ করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে অনেক দেশে মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে। মিরপুরের টোলারবাগে দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তারা মসজিদ থেকেই সংক্রমিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেজন্য জুমার নামাজের জামাত মসজিদে সীমিত আকারে করার আহবান জানায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সুস্থ হয়ে উঠেছেন চারজন। অন্যদিকে মারা গেছেন পাঁচ জন।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence