তারেক রহমানের পাশে বসা নিয়ে ট্রল, ব্যাখ্যা দিলেন ছাত্রদলের রাকিব

২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ PM
তারেক রহমানের পাশে ছাত্রদল সভাপতি

তারেক রহমানের পাশে ছাত্রদল সভাপতি © ভিডিও থেকে সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে স্টেজে তারেক রহমানের পায়ের কাছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বসার চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল হয়েছে। এ ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদল সভাপতি। 

বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাকিব বলেন, আমার জন্মস্থান ময়মনসিংহে, তাই গতকাল মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ দেন। আমি কেডস পরিহিত অবস্থায় থাকায় বসতে সমস্যা হয়। পরবর্তীতে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন ভাই এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান।’

চেয়ারম্যানের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ‘সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিতবোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫ টি জেলা বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খন্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিব দাঁড় করানো হচ্ছে।’ 

রাকিব আরও বলেন, ‘মূল ভিডিওটি আপলোড করলাম। আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত, মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতা-কর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানেন।বিগত সাড়ে পনের বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের, আপনাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সবাইকে, যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন। আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র ১ মাস আগে দেশে প্রত্যাবর্তণ করেছেন। আমাদেরকে ধৈর্য্য ও সহনশীলতা নিয়ে তার ভিশনগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।’

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9