করোনায় মৃতদের জানাজা-দাফনে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা

২৩ মার্চ ২০২০, ০৫:৫৫ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত ব্যক্তির নিরাপদভাবে জানাজা ও দাফন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লোক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও এরইমধ্যে ২৭ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একাধিক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত ব্যক্তির দাফন ও জানাজার বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী একটি নির্দেশনা তৈরি করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করে ওই নির্দেশনার বিষয়ে শরিয়তের বিধানও অনুসরণ করা হয়েছে।

এমতাবস্থায়, করোনাভাইরাস সংক্রমণে মৃত ব্যক্তির দাফন ও জানাজার বিষয়ে উল্লিখিত ‘করোনা রোগে মৃত ব্যক্তির মৃত দেহ নিরাপদভাবে দাফন/সৎকার/ব্যবস্থাপনার নির্দেশনা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জনমনে কোনো বিভ্রান্তি, গুজব বা শঙ্কা যাতে না ছড়াতে পারে সেজন্য সঠিকভাবে সবার সচেতনতা সৃষ্টির জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের কর্মী, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ মসজিদের ইমাম/খতিব/মুয়াজ্জিন সাহেবদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬