দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, হাত বিচ্ছিন্ন শিক্ষিকার

১০ মার্চ ২০২০, ০৪:২৯ PM
ফাহিমা বেগম

ফাহিমা বেগম © সংগৃহীত

শিক্ষাসফরে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফাহিমা বেগমের (৫০) বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় ওই বাসে থাকা অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই শিক্ষককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে বলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানিয়েছেন।

অন্য আহত ব্যক্তিরা ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ সিকদার জানিয়েছেন, ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিসৌধে শিক্ষাসফরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষক ফাহিমা বেগমের বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ১৫ শিক্ষার্থী আহত হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং হাসপাতালের আহত রোগীদের খোঁজখবর নেন।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬