বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না: কাদের

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৯ PM

© ফাইল ফটো

বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্যবৃদ্ধিকে ‘সামান্য’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পানি ও বিদ্যুতের দাম সামান্য বাড়ানোয় জনগণের ভোগান্তি হবে না। উৎপাদন খরচ সমন্বয়ের জন্য পানির দাম বৃদ্ধি করা হয়েছে।’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম বাড়ানো হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দিতে হচ্ছে। মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। প্রত্যেক ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালাতে চাই। সামনে গরমের মৌসুম, লোকজন যেন কষ্ট না পায় সেজন্য আমরা বিদ্যুৎব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে চাই। একটু কষ্ট হলেও জনগণ এর সুবিধা পাবে।

ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬