ছাত্রজীবনে বঙ্গবন্ধু ফুটবলার ছিলেন: প্রধানমন্ত্রী

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৭ PM
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রজীবনে জাতির পিতা বঙ্গবন্ধু একজন ফুটবলার ছিলেন। আমার দাদা তিনিও ফুটবল খেলতেন। আমার ভাইয়েরা ফুটবল খেলতেন। আমার নাতিপুতিরাও ফুটবল খেলে। তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীন জাতি হিসাবে সম্মান পেয়েছি। ছোটবেলা থেকেই তিনি এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন এবং ছাত্রজীবনে করেছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়েদের ফুটবলা খেলার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ খেলায় অংশগ্রহণকারী সকলের প্রতি অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে ক্রীড়াক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করেছি। এই অগ্রগতি আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতার পর পর জাতির পিতা উদ্যোগ নিয়েছিলেন ক্রীড়া ক্ষেত্রটাকে আরো প্রসারিত করতে এবং আমার ভাই শেখ কামাল-শেখ জামালসহ সবাই এই ক্রীড়ার সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত ছিল।

তিনি বলেন, প্রাথমিক থেকে আজকে আমরা যে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট করতে পারলাম পাশাপাশি আমরা এখন আন্তঃকলেজ প্রতিযোগিতা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা সেটারও ব্যবস্থা করছি। তাই খেলাধুলার মাধ্যমে আজকের ছেলেমেয়েরাই আগামী দিনে পৃথিবীতেও একটা স্থান করে নিতে পারবে।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬