অর্থনীতির চাকা গতিশীল করতে সাপ্তাহিক ছুটি একদিন করার দাবি

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৬ PM

© টিডিসি ফটো

দেশের অর্থনৈতিক চাকা আরও গতিশীল করতে সাপ্তাহিক সরকারি ছুটি একদিন করার দাবি জানিয়েছে জন পার্টি নামে একটি সংগঠন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব সালাউদ্দিন সোহাগ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

সংগঠনটির নেতা হিরো আলম বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় বিদ্যুতের ঘাটটি ছিল, এজন্য সরকারি ছুটি দুইদিন করা হয়েছিল। কিন্তু এখন বিদ্যুতের ঘাটতি নেই, তাই সরকারি ছুটি দুইদিনের প্রয়োজন নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ।

জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জন পার্টি। জনস্বার্থে আগামী দিনেও জনমুখী কর্মসূচি ঘোষণা করবে। রাজনীতির মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অপরাধমুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছে জন পার্টি। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬