‘কবরে কোরআন তেলাওয়াত করিও’ স্ট্যাটাস দিয়ে দুর্ঘটনায় নিহত তরুণ

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৮ AM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মৃত্যু নিয়ে স্ট্যাটাস দেয়ার একদিন পরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ। নিজের দেয়া সর্বশেষ স্ট্যটাসে মৃত্যুর পর কবরে ফুল না দিয়ে কোরআন তেলাওয়াতের অনুরোধ জানান তিনি।

ওই তরুণের নাম মো. মিজান আহমদ (২০)। মিজান সিলেটের কানাইঘাটে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত মিজান উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের হিম্মতেরমাটি গ্রামের ফয়জুল হকের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার মিজান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন ‘আমি মারা গেলে আমার কবরে ফুল দিও না, পারলে একটু কোরআন তেলাওয়াত করিও।’ এ স্ট্যাটাস দেয়ার পরদিনই সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হলো।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে বিকেলে কানাইঘাট উপজেলার সড়কের বাজার কাঠালপুর গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে কানাইঘাট থানার এসআই আবু কাওছার পুলিশ নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় তিনি মারা যান।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬