স্বপ্নের মেট্রোরেলের প্রথম কোচ ঢাকায়

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৫ PM

© সংগৃহীত

একে একে স্বপ্ন ধরা দিচ্ছে। দেশ পোঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। এ যেন অন্ধকার থেকে আলোতে উত্তরণ। রাজধানীবাসীর স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে মেট্রোরেলের প্রথম কোচ ঢাকায় পৌঁছেছে।

সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কনটেইনার থেকে বের করে খোলা হয়েছে নতুন কোচের মোড়ক। যদিও এই কোচটি সরাসরি মেট্রোরেলে সংযুক্ত করা হবে না। অর্থাৎ এটি যাত্রী পরিবহনে ব্যবহার হবে না। এটি মূলত প্রদর্শনের জন্য। সেই সঙ্গে সাধারণ মানুষকে মেট্রোরেলে চড়তেও শেখানো হবে কোচটির মাধ্যমে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমে বলেন, গত একবছর ধরে জাপানে এগুলো তৈরি করা হয়েছে। দেশে আসার পর এগুলো অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) এর সঙ্গে মিলে চলতে পারছে কিনা তার জন্য ট্রায়াল রান দেওয়া হবে। জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি এ কোচটি মূল কোচগুলোর আদলেই তৈরি করা হয়েছে। মূলকোচগুলো যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবেই তৈরি হয়েছে।

তিনি বলেন, যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো আগামী ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছাবে। গত এক বছর ধরে জাপানে এগুলো তৈরি করা হয়েছে। দেশে আসার পর এগুলো অপারেশন কন্ট্রোল সেন্টারের (ওসিসি) সঙ্গে মিলে চলতে পারছে কিনা তার জন্য ট্রায়াল রান দেয়া হবে। এভাবে একটা একটা করে ট্রেন আসবে। প্রতি সেট ট্রেনের ট্রায়াল রান দেয়া হবে।

এম এ এন ছিদ্দিক আরো জানান, উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর পাশে ভিজিটর সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এমআরটি তথ্য ও প্রদর্শন কেন্দ্রের ভেতরেই রাখা হবে নমুনা ট্রেনটি। সেখানেই দর্শনার্থীদের টিকেট কাটা, ট্রেনে চড়া, দাঁড়ানো, ট্রেন থেকে নামা- এসব বিষয়ে ধারণা দেয়া হবে।

 

পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
  • ০১ এপ্রিল ২০২৬
৪ দশক পর বিশ্বকাপে জায়গা করে নিল ইরাক
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদপুরে মসজিদ থেকে দানের টাকা চুরি, থানায় অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
নারীসহ রাত কাটাতে পুলিশি পাহারা চাইলেন ‘ভুয়া জজ’, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?
  • ০১ এপ্রিল ২০২৬
ভিসা বাতিল, আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence