বীরের বেশে দেশে ফিরল যুবারা

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৮ PM

© সংগৃহীত

অতীতে অনেকবারই বিজয়ী ক্রীড়াবিদদের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ। কিন্তু আজ বিমানবন্দরে সম্পূর্ণ অন্য আবহ। অন্য রকম উৎসব। এবার যে বিশ্বজয়ী ক্রীড়াবিদদের বরণ করে নিল বাংলাদেশ।

বিকেল ৪.৪৫ মিনিটের দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশের যুবারা। সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বিসিবির কর্মকর্তারা।

বিমান থেকে নামার পর বিশ্বজয়ী ক্রিকেটারদের একে একে ফুলের মালা পরিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ক্রিকেটারদের চোখেমুখেও বিশ্বজয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল।

বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত করার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিসিবির বিশেষ ‘চ্যাম্পিয়ন বাস’-এ করে নিয়ে যাওয়া হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন আকবর আলিরা।

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close