সাঈদীর উত্তরসূরী আজহারী: সাঈদীপুত্রের স্ট্যাটাস

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৪ PM

ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর মাঝেই আজহারীকে দেলাওয়ার হোসাইন সাঈদীর উত্তরসূরী বলে উল্লেখ করলেন মাসুদ সাঈদী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারীর সঙ্গে তার সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে এই দাবি করেন মাসুদ। তিনি লিখেছেন, ‘হক্বের পথে থাকলে, হক্ব কথা বললে বাঁধা আসবে সে তো জানা কথা। তবে বাঁধাটা এতো দ্রুত আসবে সেটা ভাবিনি। তবে এটাতো আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ তায়ালার মেহেরবানীতে অত্যন্ত দ্রুততম সময়ে মানুষের যে ভালবাসা আপনি পেয়েছেন সত্যিই তা বিরল। মন বলে, আল্লাহ তায়ালা আপনাকে কবুল করে নিয়েছেন।

আপনার চলে যাওয়ার সিদ্ধান্তে যদিও আপনাকে মিস করবে অসংখ্য অগণিত মানুষ তথাপি সকলের জন্যই সান্তনার বিষয়ও আছে। হয়তো আপনি সাময়িক চোখের আড়ালে থাকবেন, কিন্তু আপনার কন্ঠ এখন ছড়িয়ে গেছে সর্বত্র। আপনি পৌঁছে গেছেন বাংলার ঘরে ঘরে।

হক্ব কথা বলার কারনে ওরা আল্লামা সাঈদী মতো বিশ্বনন্দিত কোরআনের দাঈকেও আজ ১০টি বছর যাবত কারাগারে বন্দী করে রেখেছে। ওরা আল্লামা সাঈদীকে জনগন থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ওরা তা পারেনি। বরং আল্লামা সাঈদীর প্রতি বিশ্বব্যাপি মানুষের শ্রদ্ধা ও ভালবাসা শতকোটি গুন বেড়ে গেছে৷ এটা আর কিছু নয়, কোরআনের পাখির প্রতি মানুষের এই ভালবাসা শুধুই আল্লাহর জন্য, কোরআনের জন্য।

আপনারা যারাই আজ কোরআনের হক্ব কথাগুলো মানুষকে বলছেন, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন তাদের মাঝে মানুষ আল্লামা সাঈদী হাফেজাহুল্লাহকে খুঁজে পায়। আপনাদের প্রতিটি কথা ও কাজ তারা আল্লামা সাঈদীর সাথে মিলিয়ে নেয়। আল্লামা সাঈদীর উত্তরসূরী হিসেবে দেশের মানুষ আপনাদেরকেই বেছে নিয়েছে।

মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) থেকে শুরু করে যুগে যুগে সত্যপন্থীদের দমাতে ইসলামী আন্দোলনের বিরোধীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন নামের ট্যাগ লাগিয়েছে। সেই মহাসত্যের ঝান্ডাবাহী হিসেবে আপনাদের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে বিভিন্ন নামের ট্যাগ লাগানো হচ্ছে।

তাতে কি! জনতার হৃদয়ের মনিকোঠায় আপনারা ছিলেন, আপনারা আছেন, আপনারা থাকবেন ইনশাআল্লাহ।

তাই..
চলে যাওয়া মানে হেরে যাওয়া নয়
চলে যাওয়া মানে চিরস্থায়ী বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে কোনো অধ্যায়ের পরিসমাপ্তিও নয়
চলে যাওয়া মানে সকল বন্ধন ছিন্ন করাও নয়
এ যাওয়া বড়ই সাময়িক ..

শ্বাসকষ্টে অসুস্থ হয়ে এক দিন আগেই মৃত্যু, পাস করেছে ওয়াদুদ
  • ১০ আগস্ট ২০২৬
হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি
  • ১০ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তোপের মুখে ববি প্রশাস…
  • ১০ আগস্ট ২০২৬
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিস…
  • ১০ আগস্ট ২০২৬
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬