ছাত্রলীগকে ভোটকেন্দ্র ‘দখলের’ আহ্বান আ. লীগ নেতার

৩০ জানুয়ারি ২০২০, ০৭:৫১ PM
আবদুর রহমান

আবদুর রহমান © সংগৃহীত

ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীদের ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতিসহ কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় আবদুর রহমান বলেন, ‘আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের ভোট দেবেন এবং কেন্দ্র আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন।অনেকগুলো গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে জানিয়েছে, ব্যারিস্টার তাপস প্রায় ৫৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। তাপসের আসন্ন বিজয়ের বিষয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। তাই তাদেরকে মাঠ থেকে উচ্ছেদ করতে আপনাদের প্রস্তুত থাকতে হবে।”

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজন কারাগারে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬