প্রেমের টানে রোহিঙ্গা তরুণী কুষ্টিয়ায়

৩০ জানুয়ারি ২০২০, ০৫:০০ PM
উম্মুল খায়ের

উম্মুল খায়ের © সংগৃহীত

প্রেমের টানে গত ২৫ জানুয়ারি কক্সবাজারের কুতুপালংয়ের ট্যাংকখালী ১৭ নম্বর ক্যাম্প থেকে এক রোহিঙ্গা তরুণী কুষ্টিয়ায় চলে এসেছেন। তবে তার শেষ রক্ষা হয়নি। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাকে আটক করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির হাতে আটক ওই তরুণীর নাম উম্মুল খায়ের (২২)। তিনি মিয়ানমারের মংডুর ফজল হকের মেয়ে। মিয়ানমার থেকে পালিয়ে এসে তরুণীর পরিবার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের ট্যাংকখালি ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সদর উপজেলার শালদহ গ্রামের একটি বাড়িতে এক রোহিঙ্গা তরুণী অবস্থান করছেন। এমন খবর পেয়ে সেখানে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালানো হয়। সেখান থেকে ওই তরুণী এবং তিনি যার সঙ্গে চলে এসেছেন সেই যুবককে আটক করা হয়। পরে তাদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

ওই তরুণী ও যুবকের সঙ্গে কথা বলে গোয়েন্দা পুলিশ জানতে পারে, তরুণীটি ক্যাম্পে কাপড়ের ব্যবসা করতেন। ওই যুবক সেখানে গেলে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তরুণীকে নিয়ে যুবকটি কুষ্টিয়ায় চলে আসেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে। এ ছাড়া ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে যুবকের পরিচয় গোপন রাখা হচ্ছে।

জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
রহস্যময় 'সুবোধ' এবার ভারতে, 'হবেকি?'র নতুন গ্রাফিতি
  • ০২ জুলাই ২০২৬
মেসির বেলায় ছাড়, বালোগানের বেলায় লাল কার্ড—ফিফার বিরুদ্ধে দ…
  • ০২ জুলাই ২০২৬
পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ডা. ডোনার
  • ০২ জুলাই ২০২৬