সন্তানের জন্য ভোট চাইলেন মা

২৭ জানুয়ারি ২০২০, ০৫:১৯ PM

© সংগৃহীত

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সন্তানের জন্য ভোট চেয়েছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী সাদেক হোসেন খোকার স্ত্রী ইশমত আরা। এ সময় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন পলওয়েল সুপার মার্কেট ও সংলগ্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি। এ সময় ছেলে ইশরাক হোসেনের ছবিসহ ধানের শীষের লিফলেট দিয়ে ভোটারদের কাছে সন্তানের জন্য ভোট ও খালেদা জিয়ার জন্য দোয়া চান ইশরাক হোসেনের মা ইশমত আরা।

সাংবাদিকদের এক প্রশ্নে ইসমত আরা বলেন, আমার ছেলে ইশরাক হোসেন সু-যোগ্য প্রার্থী। ইশরাক নির্বাচিত হলে আপনাদের সেবা করতে পারবেন। আপনারা সকাল সকাল ভোট দিতে চলে যাবেন। এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন ও ভোট দেবেন।

ইশরাকের মায়ের সাথে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেন, ইশরাকের মামা, মামি, ফুফু, চাচি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সর…
  • ২২ এপ্রিল ২০২৬