আত্মহত্যার অনুকরণ করায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির ছাত্রের

২৫ জানুয়ারি ২০২০, ১০:১১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী এক যুবকের মরদেহ দেখে আসার পর ফাঁসের অনুকরণ করতে গিয়ে প্রাণ হারিয়েছে এক শিশু। গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম রব্বানী (৮)। সে জামির বাড়িয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে। রব্বানী দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারায় ইউনিয়নের খুপি উত্তরপাড়া গ্রামের এবাদুল হক মন্ডলের একমাত্র ছেলে মামুনুর রশিদ (২৩) প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার রাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে এলাকায় জানাজানি হলে পার্শ্ববর্তী জামির বাড়িয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে রব্বানীসহ তার নানার বাড়ির আরও কয়েকজন মামুনুর রশিদের লাশ দেখে আসে।

“সন্ধ্যার পর রব্বানী নানার বাড়ির আঙ্গিনায় চেয়ারের উপর দাঁড়িয়ে কাপড় শুকানোর খুঁটিতে গামছা পেঁচিয়ে আত্মহত্যার অনুকরণ করতে গেলে ফাঁস লেগে যায়; এতে তার মৃত্যু হয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ জানান, ময়নাতদন্তের পর শনিবার করেছে পরিবারের লোকজন বাড়িতে লাশ এনে দাফন করেছে।

ট্যাগ: মৃত্যু
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬