গলায় মাছ ঝুলিয়ে ভোট চাইলেন প্রার্থী!

২৪ জানুয়ারি ২০২০, ০৭:১৯ PM

© সংগৃহীত

জমে উঠেছে ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটব্যাংক ভারি করতে অনেকেই ব্যতিক্রমী সব পন্থা বেছে নিয়েছেন। নির্বাচনী এ আমেজের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এক ব্যক্তির ছবি।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে মধ্যবয়স্ক এক ব্যক্তি গলায় বিশাল আকারের কাতল মাছ ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। আর এ ছবিকে ঘিরে নেটিজেনরা অনেক হাস্যরসাত্মক মন্তব্য করছেন। ঢাকা সিটি নির্বাচনকে ঘিরে এ ছবি ভাইরাল হলেও ছবিটি এ নির্বাচনেরই কোনো প্রার্থীর কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ছবিটি স্থানীয় পর্যায়ের কিংবা কোনো সংগঠনের নির্বাচনের সময় তোলা হতে পারে বলেও অনেকে মত দিয়েছেন।

তবে নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকার এমন অভিনব কৌশল এখন অনেকেরই নজর কেড়েছে। কেউ কেউ মন্তব্য করছেন, ‘ভাগ্যিস কাকার মার্কাটা হাতি হয় নাই!’, ‘এই লোকরে যে ভোট দিবে তার থেকে অশিক্ষিত আর কেউ হতে পারে না’।

মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সর…
  • ২২ এপ্রিল ২০২৬