রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

২২ জানুয়ারি ২০২০, ০১:১৬ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বিদ্যুতের পিলারের সঙ্গে বৈদ্যুতিক তারের ড্রেসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন চার শ্রমিক। ফায়ার সার্ভিস খবর পেয়ে পৌঁছার আগেই স্পৃটে মৃত্যু হয় তিন শ্রমিকের। বাকি এক শ্রমিককে সিকদার মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে নিহত ও আহতদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ট্যাগ: মৃত্যু
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬