দেশে মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ

২১ জানুয়ারি ২০২০, ০৪:৫৯ PM

© ফাইল ফটো

ভোটারের খসড়া তালিকায় দেশে বর্তমানে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন ও নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৫৩ জন ভোটার রয়েছেন।

সোমবার বিকেলে ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ এর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন। আগামী ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল জানান, এবারের হালনাগাদ ভোটার তালিকায় মৃত ভোটার বাদ পড়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৯ হাজার ৮৪০ জন এবং নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬ জন।

এছাড়া ২ লাখ ৭ হাজার ৬৩৫ জনকে দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খসড়া তালিকায় প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের নাগরিকরা "হিজড়া" পরিচয়ে তালিকাভুক্ত হয়েছেন ৩৫৩ জন।

ইরান যুদ্ধ যেভাবে ভারতের কনডম শিল্পে আঘাত হানল
  • ০৪ এপ্রিল ২০২৬
সংসদ সচিবালয় কমিশন গঠন, প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতাসহ আছে…
  • ০৪ এপ্রিল ২০২৬
রবিবার থেকে নতুন সময়সূচিতে অফিস
  • ০৪ এপ্রিল ২০২৬
জিমেইলের নাম পরিবর্তনের সুযোগ দিল গুগল, জেনে নিন নিয়ম
  • ০৪ এপ্রিল ২০২৬
পবিপ্রবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা,…
  • ০৪ এপ্রিল ২০২৬
এক দশকের গবেষণায় নতুন জাতের ধান উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীদ…
  • ০৪ এপ্রিল ২০২৬