দ্বিতীয় পর্বের ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

১৮ জানুয়ারি ২০২০, ০৩:৫৭ PM

© ফাইল ফটো

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় পাঁচ মুসল্লির মৃত্যু হলো। এদের মধ্যে শনিবার (১৮ জানুয়ারি) বাদ ফজর দু’জনের জানাজা ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়।

মারা যাওয়া চার মুসল্লি হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর (৬৫) , ঝিনাইদহ সদর থানার কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২) ও ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫) বার্ধক্যজনিত কারণে আর গাইবান্ধার সাঘাটা থানার কামালের পাড়া গ্রামের ভিক্ষু হাজীর ছেলে আব্দুস ছোবহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৮ জানুয়ারি) বাদ ফজর তাদের মধ্যে দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ইজতেমা ময়দানে যোগ দিয়ে বার্ধক্যজনিত রোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন (৬৬) মারা যান।

অপরদিকে বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে টঙ্গীতে দুর্ঘটনায় নরসিংদীর বেলাবো উপজেলার আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) এবং গাইবান্দার ফুলছড়ি উপজেলার গুলজার হোসেন (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়।

ট্যাগ: মৃত্যু
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬