স্কুলের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

১৬ জানুয়ারি ২০২০, ০৬:৫৮ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

কিন্ডারগার্টেনের গাড়ির ধাক্কায় জান্নাতুল মাওয়া (৭) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আনিছুল মিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রী মাওয়া ওই ইউনিয়নের কিশোরগঞ্জ এলাকার মুসলিম মৌলভী বাড়ির সফিউল্যাহ নীরবের মেয়ে ও স্থানীয় মুসলিমিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমোহন লাঙ্গলখালী এলাকার মোতাছিম বিল্লাহ কিন্ডারগার্টেনের গাড়ি তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিল। এ সময় শিশু মাওয়া তার বিদ্যালয় ছুটি শেষে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে হঠাৎ ওই গাড়িটি এসে ধাক্কা দেয়।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বললে তারা কোনো অভিযোগ করেনি। যার কারণে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফন করা হয়।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬