অবশেষে পাকিস্তান যাচ্ছে ক্রিকেট দল, ২৪ জানুয়ারি প্রথম ম্যাচ

১৪ জানুয়ারি ২০২০, ০৭:৩২ PM

© ফাইল ফটো

অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফর নিয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

পূর্বের সূচি অনুযায়ী পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে বাড়তি একটি ওয়ানডে খেলার কথাও জানিয়েছে।

মোট তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। ২৪ থেকে ২৭ জানুয়ারি লাহোরে হবে তিনটি টি-টোয়েন্টি। দ্বিতীয় দফায় হবে প্রথম টেস্ট। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। তৃতীয় দফায় ৩ এপ্রিল করাচিতে হবে একমাত্র ওয়ানডে। এরপর ৫ এপ্রিল থেকে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি:

২৪ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি, লাহোর

২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর

২৭ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর

৭-১১ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি

৩ এপ্রিল: একমাত্র ওয়ানডে, করাচি

৫-৯ এপ্রিল: দ্বিতীয় টেস্ট, করাচি

ট্যাগ: ক্রিকেট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬