পূজার জায়গায় পূজা আর নির্বাচনের জায়গায় নির্বাচন: ইসি সচিব

১৪ জানুয়ারি ২০২০, ০৭:১৯ PM
মো. আলমগীর

মো. আলমগীর © ফাইল ফটো

পূজার জায়গায় পূজা আর নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। আদালতের আদেশের পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব।

তিনি বলেন, আমাদের এ বিষয়ে নতুন করে বক্তব্য নেই। নির্বাচন কমিশন আইন, সরস্বতী পূজা ও এসএসসি পরীক্ষা- এ সবকিছু বিবেচনায় নিয়ে সর্বোত্তম দিন যেটা, সে দিনটাই নির্ধারণ করা হয়েছে।

আদালতে রিট প্রসঙ্গে ইসি সচিব বলেন, ভোট অন্য তারিখে নেয়ার জন্য আবেদন করা হয়েছিল। এই তারিখ কেন পেছানো সম্ভব নয় কমশিন তা ব্যাখ্যা করেছেন। তারা হয়তো সে ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। এ জন্য তারা আদালতে রিট করেছেন। আদালত উভয়পক্ষের কথা শুনে বিবেচনা করে দেখেছেন ৩০ জানুয়ারি সর্বোত্তম দিন। যে কারণে আদালত বলেছেন, ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করতে কোনো বাধা নেই।

একই দিনে পূজা এবং ভোটগ্রহণ হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে- রিট আবেদনকারী পক্ষের এমন শঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি অবনতি হবে- এটা কেন তারা বলেছেন আমাদের বোধগম্য হয়নি। সবাই সচেতন নাগরিক। নির্বাচন জমে উঠেছে। সবাই নির্বাচনমুখী। নির্বাচন ও পূজা নিয়ে তো পক্ষ-বিপক্ষের কিছু নেই। আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা আশা করি না।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ভোটের দিন ঠিক করে ঢাকার দুই সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোটের তারিখ বদলানোর জন্য আদালতে রিট আবেদন করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
  • ২২ এপ্রিল ২০২৬
মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬