হোটেলে থেকে মেডিকেল পরিচালকের লাশ উদ্ধার

১৩ জানুয়ারি ২০২০, ০৭:৫৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে এক বেসরকারি হাসপাতালের পরিচালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম এসএমএ রশিদ ডলার (৬০)। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পল্টনের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার ৯০৭ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি রাজশাহীর রাজপাড়া উপজেলার লক্ষ্মীপুরে।

মৃত রশিদের ব্যক্তিগত গাড়িচালক আরিফ বলেন, ১১ জানুয়ারি বিকাল ৫টায় রাজশাহী থেকে ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন রশিদ। তখন এশিয়া হোটেলের ৯০৭ নম্বর কক্ষে ওঠেন রশিদ। পাশের আরেকটি হোটেলে উঠেন তিনি।

এশিয়া হোটেলের কর্মকর্তা নাঈম আহমেদ বলেন, সকাল ১০টার দিকে গাড়ি চালক আরিফ হোটেলের কক্ষে গিয়ে রশিদকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দরজা খুলে রশিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাদের ধারণা।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন রশিদ। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬