আজহারী-তারেক মনোয়ারের আবেগঘন দৃশ্য ভাইরাল

১২ জানুয়ারি ২০২০, ০৫:১৯ PM

© সংগৃহীত

ইসলামি বক্তা মাওলানা তারেক মনোয়ার ও ড. মিজানুর রহমান আজহারীর আবেগ জড়ানো একটি দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করছেন। গত বুধবার এমন দৃশ্য দেখা যায় লক্ষ্মীপুরের সদর থানার বেড়িরমাথা সংলগ্ন এক মাহফিলে। যে মাহফিলে ওই দুই বক্তা অংশ নিয়েছেন। জানা গেছে, দীর্ঘ ১২ বছর পরে এক মঞ্চে উঠলেন তারা।

মাহফিলে দুজনেই আবেগে আপ্লুত হয়ে ওঠেন। একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আর তাদের এই ভ্রাতৃত্ব বন্ধনের দৃশ্য দেখল লাখো লাখো মুসল্লি। ভিডিওতে দেখা গেছে, মিজানুর রহমান আজহারী যখন বক্তব্য দিচ্ছেন হঠাৎই মঞ্চে উঠে আসেন তারেক মনোয়ার। তিনি আজহারীকে জড়িয়ে ধরে কেঁদে দেন। এ সময় আজহারী দাঁড়িয়ে পড়েন। তারেক মনোয়ার তার কপালে চুমু দেন। এমন দৃশ্য দেখে উপস্থিত মুসল্লিরাও আপ্লুত হয়ে ওঠেন। তাদের অনেকেই দাঁড়িয়ে যান।

জানা গেছে, আজহারী ও তারেক মনোয়ার মাহফিলে আসবেন জেলে শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই লাখো লাখো মুসল্লির ঢল নামে। আগের দিন থেকেই দূর-দুরান্ত থেকে মানুষ এসে মাহফিল স্থানে জমায়েত হতে থাকেন। মাহফিলের আয়োজক সংগঠনটির দাবি, আজহারীর এই তাফসির মাহফিলটিতে ৫ লাখের বেশি মুসল্লির জমায়েত হয়েছেন।

এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়…
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা, খুকৃবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ
  • ২৫ আগস্ট ২০২৬
নতুন দায়িত্বে ডা. জাহিদ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ২৫ আগস্ট ২০২৬
জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে সর…
  • ২৫ আগস্ট ২০২৬