স্থানীয় সরকার বিভাগ

সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

২৫ আগস্ট ২০২৬, ০৩:৩৩ PM
ডিজিটাল হাজিরা

ডিজিটাল হাজিরা © সংগৃহীত

স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট ও ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড-সমৃদ্ধ ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এসংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। 

চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব কর্মকর্তা-কর্মচারীর আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নতুন এ হাজিরা ব্যবস্থায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হবে।পাশাপাশি ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে। এতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
নরসিংদীতে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
‘ব্রাজিল বাংলাদেশের সঙ্গে খেলে, সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভ…
  • ২৫ আগস্ট ২০২৬
এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
সাবেক এমপি বদি ও ৩ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দে…
  • ২৫ আগস্ট ২০২৬
৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দিল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬