হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা, খুকৃবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

২৫ আগস্ট ২০২৬, ০৩:৩৪ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতার অভিযোগ ওঠার পর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) এক শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। গত ১৯ আগস্ট উপাচার্যের অনুমোদনক্রমে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সম্প্রতি শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল আলমের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত সংবাদে তাঁর সংশ্লিষ্টতা এবং এ বিষয়ে তাঁর দেওয়া লিখিত জবাব যাচাই-বাছাই করতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (অব.) ড. এস এম ফেরদৌস। 

আরও পড়ুন: ১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’র অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের শাখা কর্মকর্তা শারমিন পারভীন।

অফিস আদেশে কমিটিকে বিষয়টি অধিকতর যাচাই-বাছাই করে অফিস আদেশ জারির দুই সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬