১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

২৫ আগস্ট ২০২৬, ১০:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৩:৫৫ PM
যবিপ্রবির ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আদিবা সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন

যবিপ্রবির ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আদিবা সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন © টিডিসি সম্পাদিত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবা সাহা মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ২১ বছর।

জানা গেছে, গত ১৩ আগস্ট অসুস্থ হয়ে পড়লে আদিবাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় দুইটি ভিন্ন হাসপাতালে ১৬ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত আইসিউতে থাকার পর মৃত্যু হয় আদিবার। 

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আদিবার সহপাঠী ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে আদিবাকে স্মরণ করে আবেগঘন নানা পোস্ট দেন তারা।
বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, ‘আমাদের বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আদিবা সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাত ৯টা ২৪ মিনিটে মৃত্যুবরণ করেছে। তার চিকিৎসায় রক্তদাতা ও আর্থিকভাবে যারা সহযোগিতা করে পাশে ছিলেন, সিডিএম পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘আদিবার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন: তদন্তে অনিয়ম প্রমাণিত, তবুও দায়মুক্তি পেলেন শিক্ষা প্রকৌশলের ৫ কর্মকর্তা

আদিবার বিভাগের বড় ভাই মো. সজীব সরকার বলেন, ‘আদিবার এমন অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। মাত্র ২১ বছর বয়সে এভাবে চলে যাবে, এটা আমরা কেউই মেনে নিতে পারছি না। সে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। একজন ছোট বোনের মতো তাকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা আদিবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আদিবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যবিপ্রবির সিডিএম বিভাগ। বিভাগটির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9