এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ে দেয়া হলো

২৫ আগস্ট ২০২৬, ০৩:৪০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৮ PM
অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত © সংগৃহীত

এক মাসের ব্যবধানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে সরিয়ে দেওয়া হয়েছে। অবশ্য তাকে আরেকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে, ওই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে আলাদা আরেকটি প্রজ্ঞাপন জারি করে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ১৯ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেয় সরকার। এক মাসের ব্যবধানে আজ মঙ্গলবার তাকে এই পদ হতে অব্যাহতি দিয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ৯ (১) ধারা মোতাবেক তাকে নিচের শর্তগুলো সাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো। শর্তের মধ্যে রয়েছে- ভিসি পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) প্রফেসর ড. মো. সোহল হাসানকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬