পেঁয়াজ নিয়ে ভারতের ওপর নির্ভরশীল থাকবে না বাংলাদেশ

০৩ জানুয়ারি ২০২০, ১০:১৯ PM
কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক © ফাইল ফটো

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজের জন্য আমরা ভারতের ওপর নির্ভরশীল ছিলাম। তারা হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে আমরা বিপদে পড়ে যাই। এরপর থেকে শুধু ভারতের ওপর নির্ভরশীল থাকব না। আমাদের কাছে পেঁয়াজ উৎপাদনের যে প্রযুক্তি আছে, তাতে আমরা পেঁয়াজ উৎপাদনে উদ্বৃত্ত থাকবো।

শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকালে খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট প্রাঙ্গণে ‘জাতীয় সবজি মেলা ২০২০’ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সমস্যা হচ্ছে, কৃষক পেঁয়াজ উৎপাদন করতে চায় না। সেকারণে আমরা বাণিজ্যমন্ত্রীকে বলেছি, এ বছর মৌসুমে যেন পেঁয়াজ আমদানি করা না হয়। কৃষক যেন পেঁয়াজ উৎপাদন করে লাভ করতে পারে।

মন্ত্রী বলেন, বর্তমানে আমরা ধান-চালে উদ্বৃত্ত দেশ। আমাদের ৩০ থেকে ৪০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষিকে লাভজনক করতে হলে বহুমুখীকরণ করতে হবে।

তিনি বলেন, আমরা সবজি চাষের অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছি। আমাদের কাছে যে প্রযুক্তি আছে তা ব্যবহার করতে পারলে শুধু দেশের নয়, আন্তর্জাতিক বাজারেও সবজি রপ্তানি করতে পারব। সবজি বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভাবনাময় একটি খাত।

ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬