বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৩১ PM
 আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত আনোয়ার হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আনোয়ারের চাচা মতিআলী জানান, আনোয়ার এক সপ্তাহে আগে বাড়ির কাউকে না জানিয়ে ভারতে যায়। শনিবার বাড়ি ফেরার পথে মাসুদপুর সীমান্তে আনোয়ারসহ তিনজন বিএসএফের গুলিতে আহত হন। তাদের উদ্ধার করে বাড়ি আনা হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে আনোয়ারের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এভাবে বিএসএফের গুলিতে বিভিন্ন সময় বাংলাদেশিসহ ভারতীয় বেশ কয়েকজন নাগরিকের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। বিএসএফের এসব গোলাগুলিতে কিছু সময় বাংলাদেশি আবার অনেক সময় ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে।

গত ৮ নভেম্বর (শুক্রবার) এক হামলায় ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন সীমান্তের ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে সুমন হোসেন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সুমন হোসেন শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এছাড়া গত ২৮ অক্টোবর (সোমবার) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে এক ভারতের নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আখেরুল শেখ (১৮)। তিনি সীমান্তের নিকটবর্তী দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে।

ট্যাগ: মৃত্যু
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬