বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয়দের ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

২৫ ডিসেম্বর ২০১৯, ০৫:৫১ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন © ফাইল ফটো

বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয়দের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে কোনো নাগরিক এলে, তিনি জন্মসূত্রে বাংলাদেশি হলে তাকে গ্রহণ করা হবে, নয়তো ফেরত দেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৬ হাজার ১৪৪ কোটি টাকায় রেলের কাজ হবে। বর্তমান সিলেট রেলওয়ে স্টেশন আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে। এছাড়া সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনে সংযোজন করা হবে এসি কোচ।

ড. মোমেন বলেন, সরকারের একার পক্ষে সোনার বাংলা গড়া সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আর সরকারের সহযোগিতায় এগিয়ে আসায় বাস মালিকদের ধন্যবাদ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, নগর এক্সপ্রেস আমাদের জন্য একটি বড় অর্জন। এতে সিলেটে আসা পর্যটকরাও চলাচলে সুবিধা ভোগ করতে পারবেন।

তিনি বলেন, নতুন চালু হওয়া নগর এক্সপ্রেস যেন যত্রতত্র না দাঁড়ায়। আমরা যানজট, মাদক ও হকার মুক্ত সিলেট চাই। ছাত্রছাত্রীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা ও প্রতিবন্ধীদের জন্য বাসে বিশেষ সিট রাখা ভালো উদ্যোগ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬