অনশনরত আরও এক পাটকল শ্রমিকের মৃত্যু

১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৩ PM
নিহত পাটকল শ্রমিক সোহরাবের জানাজা

নিহত পাটকল শ্রমিক সোহরাবের জানাজা © সংগৃহীত

খুলনায় মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে চলমান আমরণ অনশনে অসুস্থ হয়ে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুবরণকারী ওই শ্রমিকের নাম সোহরাব হোসেন (৫৫)। তিনি প্লাটিনাম জুবিলি জুট মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, প্লাটিনাম জুবিলি জুট মিলের ম্যাকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব রবিবার সকালে মারা গেছেন। তিনি শ্রমিকদের অনশনকালে অসুস্থ হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হন। সুস্থ হয়ে শনিবার কাজে যোগ দেন। নিউজপ্রিন্ট মিল গেটের বাসায় থাকা অবস্থায় অসুস্থ হলে ভোর সাড়ে ৬টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় মারা যান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আমরণ অনশনে অসুস্থ হয়ে মারা যান প্লাটিনাম জুবিলী জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা যান।

দেখুন: লাশ ছুঁয়ে দাবি আদায়ের শপথ পাটকল শ্রমিকদের

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তাঁরা এ অনশন কর্মসূচি পালন করেন। শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আহ্বানে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সোয়া ১টায় তিন দিনের জন্য অনশন স্থগিত করেন শ্রমিকরা।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close