ইজতেমার প্রস্তুতি চলছে তুরাগ তীরে, স্বেচ্ছায় কাজ করছেন মুসল্লিরা

১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:১৮ PM
বিশ্ব ইজতেমার প্রস্তুতে কাজ করছে মুসল্লিরা

বিশ্ব ইজতেমার প্রস্তুতে কাজ করছে মুসল্লিরা © ফাইল ফটো

রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরে এগিছে চলছে ২০২০ সালের বিশ্ব ইজতেমার প্রস্তুতি। এ উপলক্ষে স্বেচ্ছায় কাজ করছে মুসল্লিরা। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জেলার মুসল্লিরা ময়দান প্রস্তুত কাজে ব্যস্ত সময় পার করছেন।

আগত মুসল্লিরা ময়দানে মাটিকাটা, ময়লা আবর্জনা পরিস্কার, খুটি স্থাপন, সামিয়ানা তৈরি, চট বাধাইসহ বিভিন্ন কাজ করছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা জানান, ফজরের নামাজ শেষে ইজতেমা ময়দানে এসে সবাই স্বেচ্চায় কাজ করছি, আখেরাতে কিছু ছোয়াব পাওয়ার জন্য কাজ করছি।

রাজধানীর একটি মাদ্রাসা থেকে কাজ করতে যাওয়া হারুন জানান, আল্লাহকে রাজি-খুশি করার জন্য আল্লাহর রাস্তায় মেহনত করছি।

আগামী ১০ জানুয়ারি শুক্রবার শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। এরপর ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব।

গতবারের মতো এবারও প্রথম পর্বে মাওলানা জোবায়ের পন্থী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করবে। এরপর মাঝে চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমার আয়োজন করবে।

র‌্যাব-১ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গতবারের মতো এবারও মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গাজীপুর জিএমপি কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ে সভা হয়েছে।

মাওলানা জোবায়ের অনুসারী ময়দানের মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের সকল কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে ওলামা মাশায়েক আলমীসুরার বিদেশী মেহমান সৌদি আরব, মালয়েশিয়া, রাশিয়ারসহ বিভিন্ন দেশের মুসল্লিরা ময়দানের আশপাশে অবস্থান নিয়ে দিনের কাজ করছেন। তবে ইজতেমা সফল করতে গাজীপুর সিটি মেয়র জাহঙ্গীর আলম ও স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সক্রিয় ভূমিকায় রয়েছে।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
close