লাশ ছুঁয়ে দাবি আদায়ের শপথ পাটকল শ্রমিকদের

১৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৪২ PM
প্লাটিনাম জুবলি জুটমিলের শ্রমিক আব্দুস সাত্তারের লাশ অনশনস্থল আনা হচ্ছে

প্লাটিনাম জুবলি জুটমিলের শ্রমিক আব্দুস সাত্তারের লাশ অনশনস্থল আনা হচ্ছে © সংগৃহীত

খুলনায় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে চতুর্থ দিনের মতো অনশন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ, বিছানা-কম্বল নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা। এদিকে অনশনে অসুস্থ হয়ে মারা যাওয়া লাশ ছুঁয়ে দাবি আদায়ের শপথ নিয়েছেন আন্দোলনের নেতারা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অনশনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া প্লাটিনাম জুবলি জুটমিলের শ্রমিক আব্দুস সাত্তারের নামাজে জানাযা অনশনস্থলে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শোকার্ত শ্রমিকরা অংশ নেয়।

সকালে লাশ অনশনস্থল আনা হলে সেখানে সাধারণ শ্রমিকদের মধ্যে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। সহকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। এসময় মারা যাওয়া শ্রমিকের লাশের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা।

জানা যায়, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, পাটক্রয়ে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। অনশনে রাষ্ট্রায়াত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম জুট মিলের কয়েক হাজার শ্রমিক রয়েছে।

ক্রিসেন্ট জুট মিলের সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, আমরা লাশের ছুয়ে শপথ করেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। সরকারকে ঘোষণা করতে হবে মজুরি কমিশন বাস্তবায়ন করেছি। আমরা বিগত সাড়ে চার বছরে অনেক আশ্বাস শুনেছি। এখন মজুরি কমিশন বাস্তবায়নের ঘোষণা চাই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close