রাস্তার দু’পাশে গাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৬ নভেম্বর ২০১৯, ০৪:২৯ PM

© ফাইল ফটো

যশোর রোডের দুই পাশে গাছ লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, গাছের ছায়ায় পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। সড়ক ও পরিবেশের উপকার করে। অন্যদিকে, অতি বৃষ্টি ও রোদ সড়কের ক্ষতি করে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

একনেকে যশোরের পলবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়কের মনিহার থেকে মুড়ালী পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ১৭ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এতে গাছ লাগানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে জেলা-উপজেলায় সমন্বতিভাবে বহুতল বিশিষ্ট সরকারি আবাসন ভবন নির্মাণ করতেও বলেছেন প্রধানমন্ত্রী। যেখানে সংশ্লিষ্ট সব কর্মকর্তা একসঙ্গে বসবাস করবেন।

এছাড়া সাত হাজার ৩১২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৪০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সারিয়াকান্দি জেলা মহাসড়ক উন্নয়ন এবং বাঙ্গালী নদীর ওপর আড়িয়ারঘাট সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের মোট ব্যয় ৭২৩ কোটি ৯৭ লাখ টাকা।

যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬