চা-চিপস খাচ্ছেন তারা, বললেন— মৌসুমীর বিজয়ের খবর ভিত্তিহীন (ভিডিও)

২৫ অক্টোবর ২০১৯, ০৮:৩৪ PM

© সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর ফলাফল এখনো প্রকাশিত হয়নি। কিন্তু ফেসবুক-ইউটিউব এমনকী বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়েছে শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমীর জয়ের খবর। সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন পরস্পরের সভাপতি প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা মৌসুমী ও খল অভিনেতা মিশা সওদাগর।

আজ রাত সাড়ে ৮ টার দিকে প্রযোজক সমিতির কক্ষে এসব কথা জানিয়েছেন তারা।

খল অভিনেতা মিশা সওদাগর বলেন, ফেসবুকে মৌসুমী বিজয় হয়েছে এমন খবর সত্য নয়। আমরা এই মুহূর্তে দুজনে বসে আছি। চা, চিপ্স খাচ্ছি। আর গুঞ্জন শুনছি।

পাশ থেকে মৌসুমী বলেন, ছড়িয়ে পড়া গুঞ্জন সত্য নয়। আমরা একটাই ফুল কিনে রেখেছি। যে জিতবে তার গলাতেই মালা উঠবে। আপাতত সবাইকে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

দেখুন: কৃষক লীগের সম্মেলনে যেতে রেলওয়ের কাছে ৩৮০ টিকেটের আবদার

শিল্পী সমিতির নির্বাচনে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৮৬ টি। সন্ধ্যা ৭ টার দিকে ভোট গণনা শুরু হয়।

দেখুন: এফডিসিতে উৎসবের পরিবর্তে গুমট অবস্থা: শাকিব খান

রুয়েটের সেলিম হলের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close