অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৮ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় লিজা (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত শিশু লিজা উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজামুল হকের মেয়ে এবং সে ভেড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

রবিবার দুপুরে দৌলতপুর-কাতলামারী সড়কের বড়গাংদিয়া এলাকায় অটোরিকশার চাপায় লিজা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।

দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব সড়ক দুর্ঘটনায় শিশু লিজা নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে এ সংক্রান্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে তিনি জানান।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬