৩ ছাত্রলীগ নেতার প্রাণ নিল শ্যামলীর বাস

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৯ PM
শ্যামলী পরিবহন ও দুর্ঘটনার শিকার মোটর সাইকেল

শ্যামলী পরিবহন ও দুর্ঘটনার শিকার মোটর সাইকেল © সংগৃহীত

শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজল হোসেন (২৫), একই ইউনিয়ন ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. সজল (২৫) ও ছাত্রলীগের সদস্য শাহিন (২৬)।

সদর দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহার জানান, দুপুরে মোটরসাইকেলে উপজেলা পরিষদ থেকে ছাত্রলীগের ওই তিন নেতা নূরজাহান হোটেলে যাচ্ছিলেন। এ সময় শ্যামলী পরিবহনের বাসটি নূরজাহান হোটেলে যাত্রা বিরত শেষে দ্রুতগতিতে উল্টো পথে লেনে ওঠার সময় ওই তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। হাইওয়ে পুলিশ বাস এবং এর চালককে আটক করেছে বলে তিনি জানান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬