‘রাজহংস’ আসছে আজ

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৫ PM

© ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে চতুর্থ বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার ‘রাজহংস’ উড়োজাহাজ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় ‘রাজহংসের’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পরে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে গত ১২ সেপ্টেম্বর বিমানের চতুর্থ ড্রিমলাইনারের দেশে আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ের দুইদিন পরে বিমানের কাছে উড়োজাহাজটি হস্তান্তর করে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। অবতরণের পর ওয়াটার ক্যাননের মাধ্যমে ‘রাজহংস’কে স্বাগত জানানো হবে।

এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্যে দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টিতে। সর্বশেষ গত ২৫ জুলাই বিমানের বহরে যুক্ত হয় তৃতীয় ড্রিমলাইনার গাঙচিল।

বর্তমানে ড্রিমলাইনার লন্ডন মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে যাচ্ছে। বহরে উড়োজাহাজ বাড়ায় অক্টোবরে মদিনা, এরপরে চীনের গুয়াংজু ও জানুয়ারিতে ম্যানচেস্টারে ফ্লাইট চালু করবে বিমান।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬